মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতায় জিনিসের দাম বেড়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্বব্যাপী অশান্ত পরিবেশের কারণে পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার একনেক সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অশান্ত পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে, যার জন্য বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে জিনিসের দামও বেড়ে যাচ্ছে, পণ্য আনতে সময়ও লেগে যাচ্ছে। নানা কারণে বহির্বিশ্বের চাপটা আমাদের ওপর এসে পড়ছে।  

অন্য দেশের ওপর নির্ভরশীল থাকার দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা নিজেরা সব উৎপাদন করবো। এজন্য সবাইকে বলেছি, এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। 

ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হওয়াই এখন লক্ষ্য বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যে প্রকল্পগুলো অল্প খরচ করলেই শেষ হয়ে যাবে, সেগুলো দ্রুত সম্পন্ন করে ফেলতে হবে। পুরাতন প্রকল্প সম্পন্ন করলে, নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেগুলোও দ্রুত শেষ করা উচিত। তা নাহলে অহেতুক খরচও বাড়ে, কালক্ষেপণ হয়। সেটি যেন না হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ