মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বেফাক পরীক্ষায় বেড়েছে মেয়ে শিক্ষার্থীর হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

দেশের কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বড় শিক্ষা বোর্ড বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। এবারের পরীক্ষায় ছেলে শিক্ষার্থীদের চেয়ে ৫০ হাজারেরও বেশি মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

বেফাক সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে বোর্ডটির কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে। এতে অংশ নেবে মোট ৩,২৫,৩২৪ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ১,৩৪,৭২৩ জন এবং ছাত্রী ১,৯০,৬০১ জন।

এর আগে গত কয়েকবছর ধরেও বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় মেয়ে পরীক্ষার্থীর হার ছেলেদের চেয়ে বেশি দেখা গেছে। ২০২২ সালে বেফাক বোর্ডের আওতায় অনুষ্ঠিত ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মোট অংশ নেয় দুই লাখ ২৫ হাজার ৬৩১ জন। এর মধ্যে ছাত্র ছিল এক লাখ তিন হাজার ৪৯২ এবং ছাত্রী ছিল এক লাখ পাঁচ হাজার ৫০২ জন। এছাড়া বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় ২,০৮,৯৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র সংখ্যা ছিল ১,০২,৫৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১,০৬,৪০৯ জন।

এদিকে বেফাকে মেয়ে পরীক্ষার্থীদের অংশগ্রহণের হার বাড়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন দেশের সচেতন মহল। তারা মত দিচ্ছেন, কওমি মহিলা মাদরাসার আবাসিক ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মান নিশ্চিতকরণসহ যাবতীয় সংস্কার বিষয়ে বোর্ড কর্তৃপক্ষের এখনই সচেতন উদ্যোগ প্রয়োজন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ