বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

তুরাগতীরে বৃহত্তম জুমার নামাজে লাখো মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে নামাজ শেষ হয়।

নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়। দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে  ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লির পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নেন। বাস, ট্রাক, ট্রেন ও হেঁটে টুপি-পাঞ্জাবি পরিধান করে ছুটে এসেছে ময়দানে।

পাবনার তারেক ও মাজেদুল গাজীপুরের একটি কারখানায় কাজ করেন। তারাও এসেছেন বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নিতে। তারেক বলেন, ভিড় হবে জেনেই বন্ধের দিন থাকায় খুব সকালে ইজতেমা ময়দানে এসেছি। ভেতরে জায়গা না পেয়ে কামারপাড়া সড়কে অবস্থান নিয়েছি। এখানে নামাজ পড়ব। লাখ লাখ মুসল্লির সঙ্গে নামাজ পড়তে পারা ভাগ্যের ব্যাপার।

আরেক মুসল্লি আনোয়ার হোসেন  বলেন, লাখ লাখ মুসল্লি একসঙ্গে আল্লাহর দরবারে হাত তুললে কারও হাত হয়ত আল্লাহ কবুল করে নেবেন। সেই আশায় এসেছি ইজতেমা জুমার নামাজে।

এর আগে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে  ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ