রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও দেশীয় শিল্প সুরক্ষায় বাংলাদেশ কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
শুক্রবার (২৬ জানুয়ারি) ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষে আমি বাংলাদেশ কাস্টমসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, বিশ্বব্যাপী নানাবিধ অর্থনৈতিক সংকটের মাঝেও জাতীয় অর্থনীতির অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে গ্লোবাল সাপ্লাই চেইন সুসংহতকরণ, স্টেকহোল্ডারদের মধ্যে