|| কাউসার লাবীব ||
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ সরকার ইতোপূর্বে ইসলামবিরোধী কোনো আইন পাশ করেনি, ভবিষ্যতেও ইসলাম বিরোধী কোনো আইন মুসলমানদের দেশে পাশ করা হবে না। তাছাড়া ট্রান্সজেন্ডারকে অর্থাৎ ছেলে হয়ে নিজেকে মেয়ে পরিচয় দেওয়া কিংবা মেয়ে হয়ে ছেলে পরিচয় দেওয়া এ বিষয়ে সরকারের কোনো আইনে তাদের বৈধতা দেবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেটা ইসলামে হারাম সেটাকে আমিও হারাম মনে করি এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাকে হারাম মনে করেন। কাজেই ট্রান্সজেন্ডার বিষয়ে সংসদে কোন আইন পাস হবে না ইনশাআল্লাহ।