বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

এক যোগে জাতীয় পার্টির ৬৭১ নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতীয় পার্টিতে (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটির ঢাকা মহানগর উত্তরের ১০টি থানার ৬৭১ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সেইসঙ্গে নতুন করে জাতীয় পার্টি ব্রাকেটবন্দি করার ইঙ্গিত দেয়া হয়।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই গণপদত্যাগের ঘোষণা দেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।

অনুষ্ঠান শুরুর আগে একে একে সাক্ষর করে পদত্যাগ করছেন তারা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান।

এতে আরও যোগ দেন বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ হিয়া চৌধুরী, রিসার্চ অ্যাণ্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য শাহীন আরা সুলতানা রিমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

সভায় বলা হয়, পর্যায়ক্রমে আরও নেতা পদত্যাগ করবেন। সেইসঙ্গে জাতীয় পার্টি নতুন করে ব্রাকেটবন্দী করার ইঙ্গিত দেয়া হয়। সভা শেষে নেতাকর্মীরা চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ