বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

রোজায় ভ্রাম্যমাণ ট্রাকে মাছ, মাংস, ডিম ও দুধ বিক্রি করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

রমজানে মাছ, মাংস, ডিম ও দুধের দাম সহনীয় রাখতে টিসিবির মত ভ্রাম্যমাণ ট্রাকে প্রাণিজ খাদ্যপণ্য বিক্রির উদ্যোগ নেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় সরকারের এ পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান। 

তিনি বলেন, মাছ, মাংস, ডিম উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও এসব পণ্য ক্রয়ক্ষমতার বাইরে। পণ্যের দাম বাড়ার জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করে মন্ত্রী বলেন, এদের কারণে উৎপাদন পর্যায়ে ৫ টাকার কপি ঢাকায় ৬০ টাকা বিক্রি হয়।

উৎপাদনকারীর যেমন পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার অধিকার রাখে, তেমনি ভোক্তারও ন্যয্য দামে পণ্য পাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি। 
বাংলাদেশ প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এ কর্মশালার আয়োজন করে পরিপ্রেক্ষিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, গণমাধ্যম ব্যক্তিত্ব প্রণব সাহা, সৈয়দ ইশতিয়াক রেজা, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রহিম এবং প্রকল্পের চিফ টেকনিক্যাল অফিসার ড. গোলাম রব্বানী। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবির।  

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব জানান, রোজায় প্রাণিজ খাদ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা। এছাড়া গবাদিপশু ও পোল্ট্রির খাদ্য আমদানিতে যে শুল্ক রয়েছে, তা কমানো এবং শিশুদের পুষ্টি চাহিদা পূরণে দুধের পাশাপাশি স্কুলফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের একটি করে ডিম খেতে দেওয়ার বিষটিও সক্রিয়ভাবে বিবেচনা করা হবে বলে জানান তিনি। 

তিনি বলেন, আমাদের নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মত বিশাল জায়গা নাই, ছোট ছোট বাড়ির পাশে হাঁস-মুরগি, গরু-ছাগল দিয়ে খামার বানাচ্ছে অনেকে। এমন কি রাজধানী ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় এ ধরণের খামার গড়ে উঠেছে। এসব ছোট ছোট খামারের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি নারীর ক্ষমতায়ণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দেশে প্রাণিজ খাদ্যের অভাব না থাকলেও ভোক্তা পর্যায়ে দাম বেশি এমন মন্তব্য করে রমজানের আগে প্রাণিজ খাদ্যের দাম কমাতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেন তিনি। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ