বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চিকিৎসা নিতে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঙ্গে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। 

সোমবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রাত ৯টা ৩০ মিনিটে রওনা হয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।

রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাবেন তিনি। সঙ্গে তার স্ত্রী ও দুই ছেলে থাকবেন।

এদিকে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন জানিয়েছেন, সম্প্রতি ব্রেন স্ট্রোকসহ রক্তক্ষরণ হয় খন্দকার মোশাররফ হোসেনের। ফলে কিছু দিন ধরে আইসিইউ ও সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। আর ব্রেনের বহির্ভাগে এখনো মেনিনজিওমা নামক টিউমার রয়েছে, যা সংকুচিত হয়নি পুরোপরি।

বিএনপির এ নেতাকে সিঙ্গাপুর ন্যাশন্যাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করা হবে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

এনএ/
 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ