বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বাংলাদেশ ও সৌদির সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে : ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ন। আগামীতে দু’দেশের মধ্যকার এই সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে।

রবিবার মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী তার অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলেনের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

এসময় তারা আগামী দিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সু-সংহতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়া, হজের নিবন্ধন পরিস্থিতি, হজযাত্রী পরিবহন, ঢাকায় এরাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনের বিষয়সহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।

সৌদি রাষ্ট্রদূত পুনরায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খানকে অভিনন্দন জানান। এসময় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম উপস্থিত ছিলেন।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ