বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শারীরিক অসুস্থতার জন্য রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে। রোববার (২১ জানুয়ারি) রাতের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা রয়েছে।

খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, রাতের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। আগের হাসপাতালেই তাকে আবার চিকিৎসা দেওয়া হবে।

গত বছরের ২৭ জুন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মোশাররফকে। সেখানে ২ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত বছরের ৫ সেপ্টেম্বর দেশে আনা হয় তাকে। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, খন্দকার মোশাররফ ব্রেইন হ্যামারেজে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়।

অসুস্থতার কারণে গত বছরের জুন মাস থেকে রাজনীতি থেকে দূরে আছেন বিএনপির এই নেতা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ