বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অভিনন্দন বার্তায় বাংলাদেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ব সংস্থাটির প্রধানের সই করা এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র শুক্রবার (১৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই।’

চিঠিতে আরও বলা হয়, ‘শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্যায়ন করে।’

 শেখ হাসিনাকে লেখা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের চিঠি
শেখ হাসিনাকে লেখা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের চিঠি
চিঠিতে তিনি আরও বলেন, ‘আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ এবং বিশ্বাস করি যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারে প্রয়োজনীয় চাপসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচ্চাকাঙ্ক্ষায় আপনার সমর্থনের ওপর আমি নির্ভর করতে পারি।’

চিঠির শেষাংশে বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।’ 

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এ নিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা, যার রেকর্ড আর কোনো রাজনীতিকের নেই। 

বিজয়ী হওয়ার পর থেকে বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রেখেছে। সর্বশেষ আজ শুক্রবার আরও আটটি দেশ অভিনন্দন জানায়। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ