বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

রাজধানীতে জাতীয় শিক্ষক ফোরামের সেমিনার আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক; বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় সেমিনার করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

জানাযায়, আগামীকাল শুক্রবার  (১৯ জানুয়ারি)  সকাল সাড়ে ৯ টায় ঢাকার কাকরাইলস্থ 'ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন' মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়া আরো উপস্থিত থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের  অধ্যাপক ড.শহিদুল হক , ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. ইউনুস স্যার, গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক মাহমুদুল হাসান রাইয়ান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক আরিফুল ইসলাম তপু , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর তৌহিদুল হাসান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আব্দুল লতিফ মাসুম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাওলানা ইয়াকুব আলী, ডক্টর সরোয়ার (এ আই ইউ বি), কবি মুসা আল হাফিজ প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ