বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নাশকতার ৪ মামলায় জামিন পেলেন আমীর খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নাশকতার অভিযোগে রাজধানীর রমনা ও পল্টন থানার পৃথক চার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে শুনানি শেষে এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এদিন দুপুরে আদালতে নেওয়া হয়  আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। আজ রমনা ও পল্টন থানার পৃথক আট মামলায় তার গ্রেপ্তার ও জামিন শুনানির দিন ধার্য ছিল। এর মধ্যে চার মামলায় তার জামিন মঞ্জুর হলেও বাকি চার মামলার শুনানি হয়নি।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ গণমাধ্যমকে জানান, আটটি মামলার মধ্যে চারটি পল্টন ও চারটি রমনা থানায় দায়ের করা। এর মধ্যে রমনার দুটি ও পল্টনের দুটিতে তিনি আজ জামিন পেলেন। বাকি চারটি মামলার নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে থাকায় সেগুলোর শুনানি আজ হয়নি। সেই নথি আসার পর এই চার মামলার শুনানি হবে।

এর আগে বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশে নেতাকর্মীদের সহিংসতা ও পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় আমীর খসরুকে। এরপর গত ৩ নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ছয়দিনের রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ