বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন: পিটার হাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে ঢাকা ও ওয়াশিংটন। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস।

বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে আজ দেখা করার সু‌যোগ হয়েছে। ভবিষ্যতে আমাদের দু’পক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দু’পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেবো- তা নিয়ে আলোচনা করেছি।’

পিটার হাস বলেন, ‘দু’পক্ষের মধ্যে ব্যবসা-বা‌ণিজ্য ও রো‌হিঙ্গা সংকটে একে অন্যকে কীভাবে সহযোগিতা কর‌তে পা‌রি, সেটি নিয়ে আলোচনা করেছি। সামনের মাসগুলোতে আমাদের পারস্প‌রিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করবো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ