বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বুধবারই শপথ নেওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া জাতীয় পার্টির ১১ জন সংসদ সদস্য আগামীকাল বুধবারই শপথ নেবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে আজ দুপুরে দলটি জানিয়েছিল তাদের এমপিরা বুধবার শপথ নেবেন না। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাপা বিটের সাংবাদিকদের ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে নতুন সিদ্ধান্তের বিষয়টি জানান দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল (বুধবার) শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্ব ঘোষিত ১১ জানুয়ারির সভা বাতিল করা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ