বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হাসপাতালে যেমন আছেন ইসলামি আলোচক মাওলানা আবদুল বাসেত খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা আবদুল বাসেত খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

তার ছেলে আবু হুরাইরা আজ সোমবার (১ জানুয়ারি) দুপুরে আওয়ার ইসলামকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত দুইদিন আব্বুর ডায়াবেটিসের পরিমাণ বেশি থাকায় নানা জটিলতা তৈরি হচ্ছিল। এখন আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আছে। আজ একটি পরীক্ষা দেওয়া হয়েছে। তিন দিন পর রেজাল্ট আসবে। তখন বলা যাবে প্লাষ্টিক সার্জারি করা লাগবে কীনা।

ইতোমধ্যেই মাওলানা আবদুল বাসেত খানের অপারেশন সফল হয়েছে বলে জানান তিনি। ডাক্তাররা আশা করছেন তার পায়ের পাঁচটি আঙ্গুলই ঠিক হয়ে যেতে পারে। তবে এখন সিউর করে বলা যাচ্ছে না।

এদিকে, অসুস্থ এই আলোচককে দেখতে এবং খোঁজ-খবর নিতে কয়েকদিন ধরেই আলেম-ওলামা ও দ্বীনপ্রেমী মানুষজন রাজধানী ঢাকার শের-এ-বাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ আসা-যাওয়া করছেন।

গতকাল তার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান, ইসলামী অর্থনীতিবিদ ও গবেষক মুফতি শাহেদ রহমানী, ইসলামি আলোচক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব ও আওয়ার ইসলাম টিম।

এ সময় তারা মাওলানা আবদুল বাসেত খানের শারীরিক অবস্থার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং সুস্থতা কামনা করেন।

জানা যায়, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া তাকে বহনকরা একটি বাস টাঙ্গাইলের এলেঙ্গায় পৌঁছলে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। সেখান থেকে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ রেফার করা হয়।

এদিকে মাওলানা আবদুল বাসেত খানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরেক জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

তিনি বলেন, মাওলানা আবদুল বাসেত খানের মতো আলোচকগণ আমাদের সম্পদ। দেশের মানুষের মাঝে কুরআনের আলো ছড়াতে দীর্ঘদিন ধরে তিনি খেদমত করে যাচ্ছেন। আশা করছি, অতিদ্রুত তিনি সুস্থ হয়ে আবারও মাহফিলের মঞ্চ আলোকিত করবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ