বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

যারাই ক্ষমতায় অধিষ্ঠিত থেকেছে, তারাই জনগণকে ধোঁকা দিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে ঋণের উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর ভাষায় চাটার দলের লোকেরা নিজেদের আখের গোছাতে স্বাধীনতার দোহাই দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বাস্তবিক অর্থে দেশকে টেনে পেছনে নিয়ে গেছে।  

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

শহিদুল ইসলাম কবির বলেন, দেশে পরিবার প্রতি এবং মাথাপিছু ঋণ প্রায় দ্বিগুণ হওয়ার তথ্য ৫৩ বছরে রাষ্ট্র পরিচালনায় থাকা দলগুলোর চরম ব্যর্থতার দলিল ছাড়া আর কিছুই নয়। স্বাধীনতা পরবর্তীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকেছে, তারা জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উন্নয়নের কথা বলে ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং বিদেশে অর্থ পাচার করে বিত্ত বৈভবের মালিক হয়েছে।  

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপ ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামাঞ্চলের মানুষের চেয়ে শহরাঞ্চলের মানুষের ঋণ অনেক বেশি। জরিপের তথ্য অনুসারে, শহর এলাকায় প্রতি পরিবার গড়ে ঋণ নিয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৫৬ টাকা। অন্যদিকে গ্রামাঞ্চলে প্রতি পরিবার ঋণ নিয়েছে ৪৪ হাজার ৪১১ টাকা। সেই হিসাবে শহরের পরিবারগুলোর ঋণ গ্রামের পরিবারগুলোর চেয়ে তিনগুণ বেশি।

শহিদুল ইসলাম কবির বলেন, অতীত ও বর্তমানের ক্ষমতাসীনরা মানুষকে ঋণমুক্ত করতে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। বরং লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গড়তে ১ টাকার প্রজেক্ট ৩/৪ টাকা দেখিয়ে ঋণ বৃদ্ধি করা দুঃখ ও হতাশাজনক।

এনএ/   


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ