মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় চান্দিনায় খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ৩০০ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দাবি আফগানিস্তানের পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’

৪ জানুয়ারি কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বাদশ সংসদ নির্বাচনের অগ্রগতি তুলে ধরতে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস বা মিশনের প্রধান ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৪ জানুয়ারি বিকাল ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

এ বিষয়ে সোমবার (২৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

 

চিঠিতে সংশ্লিষ্ট কূটনীতিকদের আমন্ত্রণ জানানোসহ তাদের উপস্থিতি নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র সচিবকে অনুরোধ করেছে ইসি।

 

এ বিষয়ে শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, বৈঠকে অবাধ ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিদেশি মিশনের প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।

 

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আড়াইশ বিদেশি ও ২০ হাজার স্থানীয় পর্যবেক্ষকের আবেদন জমা পড়েছে। নীতিমালা মেনে অনুমোদিত পর্যবেক্ষকরা ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। বিদেশিদের আবেদনগ