বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। সেই সঙ্গে হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।


রোববার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, খালেদা জিয়ার মতো একজন জনপ্রিয় নেত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কীভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায়, সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে। হাসপাতালে নেত্রীর কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কিনা, সেটি নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ