মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় চান্দিনায় খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ৩০০ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দাবি আফগানিস্তানের পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’

টানা তৃতীয়বারের জয়ে সিসিকে শেখ হাসিনার অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মিসরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আবদেল ফাত্তাহ আল সিসিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মিসরের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘আরব প্রজাতন্ত্র মিসরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।’

তিনি যোগ করেন, ‘রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে টানা তৃতীয় মেয়াদে আপনার ব্যাপক বিজয় স্পষ্টভাবে আপনার অনুকরণীয় প্রতিশ্রুতি, ত্যাগ এবং জাতির প্রতি সেবাকে একত্রিত করে আপনার দূরদর্শী রাষ্ট্রনায়কত্বকে প্রকাশ করে।’

‘বাংলাদেশ মিশরের সাথে তার সম্পর্ককে উচ্চ অগ্রাধিকার দেয়, যা থেকে সহযোগিতার উদীয়মান ক্ষেত্রগুলোতে আমাদের সম্মিলিত অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়,’ বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্তরে একটি ঐতিহাসিক, ঐতিহ্যবাহী এবং বন্ধুত্বপূর্ণ সংযোগ এগিয়ে নিয়ে চলেছে,’ এবং যোগ করেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একসাথে, বিদ্যমান অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করার জন্য সহযোগিতার নতুন উপায় অন্বেষণ করতে পারি।’

শেখ হাসিনা সিসির সুস্বাস্থ্য, সুখ এবং ব্যক্তিগত মঙ্গল এবং ভ্রাতৃপ্রতিম মিশরীয় জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ