বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বাংলাদেশে সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে: প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি ২০০৬ সালে এক কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করে। কিন্তু সেই নির্বাচন বানচাল হয়ে যাওয়ায় তারা তা করতে পারেনি। এর ফলে জরুরি অবস্থা জারি করা হয়। কাজেই ভোট চুরি করলে এ দেশের মানুষ মেনে নেয় না।


শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশে নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। বিএনপি আগুন নিয়ে খেলছে। মানুষ এসব পছন্দ করছে না। অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়। বাংলাদেশে সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে।


প্রধানমন্ত্রী বলেন, যারা রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে, মানুষ যেখানে ভোট দিতে পারতো না তাদের হাতে তৈরি করা দল যাদের মুখে শুনতে হয় নির্বাচন।

ভোট চুরির অপরাধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৯৬’ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করার কারণে জনগণের আন্দোলনের মুখে দেড় মাসের মধ্যে খালেদা জিয়া পদত্যাগ করতে হয়। আবার ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে দালালি করে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসে তারা জঙ্গিবাদ, সন্ত্রাস-দুর্নীতি ও মানুষের ওপর অত্যাচার করেছিল। যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ