শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আমরা ট্রান্স এশিয়ান রেললাইনের সঙ্গে যুক্ত হবো: প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যেন আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত হয় সেভাবে কাজ চলছে। আমরা ট্রান্স এশিয়ান রেললাইনের সঙ্গে যুক্ত হবো, সেটা আমাদের লক্ষ্য। এসব বিষয় বিবেচনা করে রেল সংযোগ বিস্তৃত করা হচ্ছে।


শনিবার (১১ নভেম্বর) দুপুরে দোহাজারী-কক্সজাবার রেল সংযোগ উদ্বোধন শেষে ট্রেনে রামুতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশের অর্থনীতিতে এই রেল সংযোগ ভূমিকা রাখবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার আমাদের পর্যটনকেন্দ্র, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। অথচ পর্যটন শিল্পকে আমরা সেভাবে গড়ে তোলা হয়নি। সেটা করতে হলে, পর্যটকরা যেন ভালোভাবে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমরা এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসার করার চেষ্টা করছি।

নতুন রেল সংযোগ উদ্বোধনের অনুভূতি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যখন নিজে কেউ কোনো কাজ করে, যা মানুষের কল্যাণে ব্যবহার হয়- তখন আনন্দের আর শেষ থাকে না।

তিনি আরও বলেন, একসময় মহেশখালীও অবহেলিত ছিল। আমরা সেখানে গভীর সমুদ্রবন্দর করেছি। ওই অঞ্চলে অর্থনৈতিক অঞ্চলও গড়ে তুলছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ