শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

কোনো গাড়িতে আগুন লাগলে সরকার ক্ষতিপূরণ দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো চিন্তা করবেন না। কোনো গাড়িতে আগুন লাগলে সরকার তাকে ক্ষতিপূরণ দেবে। এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। আগেও প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছিলেন এবং এবারও যে কোনো দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দেবেন।

রোববার (০৫ নভেম্বর) রাতে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ‘সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার বাসায় কেউ চু‌রি কর‌তে গে‌লে আপনারা জোর ক‌রে তা‌কে ধরার চেষ্টা ক‌রেন। যদি কোনো ডাকাত আসে, তাকে প্রতিহত করার চেষ্টা করেন। তাহলে কেউ আপনার বাসে বা ট্রাকে আগুন ধরিয়ে দিতে আসলে তাকে প্রতিহত করতে সমস্যা কী? আমা‌দের নিরাপত্তা বা‌হিনী তো আছেই আপনারাও ঘু‌রে দাঁড়ান।

২০২৪-১৫ সালে পরিবহন খাতকে স্বাভাবিক রাখার জন্য পরিবহন শ্রমিকদের ধন্যবাদ জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আন্দোলনের নামে’ বাস-ট্রাকে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পরিবহন শ্রমিকদের নি‌জে‌কে বাঁচা‌নোর অধিকার তো আপনা‌দের র‌য়ে‌ছে। এটা আইনেও স্বীকৃত। আপনাদের কাছে গজা‌রি লা‌ঠি আছে, পি‌টিয়ে ঠাণ্ডা করে দেন। আপনার রু‌টি-রু‌জির জায়গাটা আপনার সামনে পু‌ড়িয়ে দেবে, আর আপ‌নি বসে থাকবেন?

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ