সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

টিকটক প্রেমিকার আত্মহত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে টিকটকে প্রেম করে বিয়ের ৩ বছরের পর আত্মহত্যা করেছেন মারজাহান আক্তার রিক্তা (২১) নামের এক তরুণী। এ ঘটনায় তার স্বামী ফয়সাল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 (২১ অক্টোবর)  শনিবার ভোরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার সইতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এ সংক্রান্ত অডিও উদ্ধার করেছে পুলিশ। এতে স্বামী ও শাশুড়ির নির্যাতনের বর্ণনা ও আত্মহত্যার কারণ সম্পর্কে বর্ণনা আছে বলে জানিয়েছে পুলিশ। মারজাহান আক্তার রিক্তা ওই বাড়ির আবু নাছেরের মেয়ে। তার আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ রিক্তার বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে। তার গায়ে কিছু কাটা বা আঁচড়ের দাগ রয়েছে। মৃত্যুর আগে করা দুই মিনিট ৪৮ সেকেন্ডের একটি অডিওসহ তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। এতে তিনি মৃত্যুর জন্য স্বামী ও তার পরিবারের লোকজনকে দায়ী করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে নিহতের বাবা আবু নাছেরের দায়ের করা অভিযোগটি আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে লক্ষ্মীপুর থেকে স্বামী ফয়সাল মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমআই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ