সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতা ও সততার প্রশংসা করেছেন সৌদি আরবের আল জউফ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সৌদ। এ ছাড়া উভয় দেশের সরকার ও জনগণের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠককালে আল জউফের গভর্নর এসব কথা বলেন।
গভর্নর ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সৌদি আরব অত্যন্ত মূল্যায়ন করে। জউফ প্রদেশে কর্মরত বাংলাদেশিদের তিনি নিজের ভাই হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তাদেরকে সহায়তা প্রদান নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।
সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
এ সময় রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আল জউফের গভর্নরকে বলেন, আল জউফ প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংà¦