শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

কেউ আইনের ঊর্ধ্বে নয়, আদালতের রায় মানতে হবে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুসকে ইঙ্গিত করে আইনমন্ত্রী, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালতে যে বিচার হবে সেই বিচার সকলকে মেনে নিতে হবে।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, উনি (ড. ইউনুস) হাইকোর্টে গেছেন, হাইকোর্ট বলছেন মামলা ঠিক আছে। সর্বোচ্চ আদালত আপিল বিভাগে গেছেন, সেখানেও বলছেন মামলা ঠিক আছে। ওনাকে একটা মামলায় সাড়ে ১২ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে। শ্রমিকদের মামলায় উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গেছেন। আদালত বলছেন মামলা চলবে।

আনিসুল হক বলেন, তারা চিঠি লিখে বলেছেন, এ দেশের বিচার নাকি সঠিক হয় না। আইনমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর মেয়র এমজি হাক্কানী, ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদসহ আরও অনেকে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ