বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো?  মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের বার্ষিক পুরস্কার বিতরণী ১৭ অক্টোবর

এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আগামীকাল শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ ও ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি তারিখে পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে কারা খুতবা দেবেন তা ঠিক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

এর মধ্যে মক্কার মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ আবদুল্লাহ ইবনে আওয়াদ আল-জুহানি।

তিনি পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য সুপরিচিত একজন সৌদি আলেম। মদিনায় জন্ম নেওয়া এই আলেম শৈশবেই পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৬ বছর বয়সে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন তিনি।

শায়খ জুহানি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের কুরআন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও উচ্চতর গবেষণায় যুক্ত হন। সেখান থেকে কুরআনের তাফসিরে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মসজিদুল হারামে ইমাম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর সুমধুর কুরআন তেলাওয়াত বিশ্বজুড়ে মুসল্লিদের কাছে সমাদৃত।

অন্যদিকে, মদিনার মসজিদে নববীতে জুমার নামাজে ইমামতি করবেন শায়খ আহমদ আলী আল-হুযাইফি। তিনি মসজিদে নববীর জ্যেষ্ঠ ইমাম ও খতিব শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুযাইফির ছেলে। বাবার মতো তিনিও কুরআন তিলাওয়াত ও ইসলামি জ্ঞানচর্চায় পরিচিতি অর্জন করেছেন।

শায়খ আহমদ আল-হুযাইফি মদিনার তাইবা বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। মসজিদে নববীতে ইমামতির আগে তিনি মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রমজানে মসজিদে নববীতে তারাবির নামাজে ইমামতির দায়িত্বও পালন করেন। ২০১৯ সালে তাকে মসজিদে নববীর স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ