ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলার লহরাপুরে দুই দিনব্যাপী প্রাদেশিক কর্মশালা ও জেলা পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজ্যের ৫৩টি জেলা থেকে ১৮০ জনের বেশি দায়িত্বশীল ও সংগঠক অংশ নেন। আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী স্থানীয় ও জেলা ইউনিটগুলোকে আরও সক্রিয়, সুসংগঠিত ও কার্যকর করে গড়ে তোলাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।
রোববার (১৭ মে) কর্মশালায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) প্রধান মাওলানা মাহমুদ মাদানী। তিনি বলেন, যেকোনো সামাজিক ও জাতিগত আন্দোলনের সফলতার মূল ভিত্তি হলো ‘নিষ্ঠা ও আন্তরিকতা’। সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি জেলায় দক্ষ, দায়িত্বশীল ও প্রশিক্ষিত তরুণ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাওলানা মাহমুদ মাদানী বলেন, মুসলমানরা এ দেশের (ভারত) দুর্বলতা নয়, বরং শক্তি ও মেরুদণ্à
