বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে সাম্প্রদায়িক ঘটনার জন্ম দিল স্পেনের ফুটবল সমর্থকরা। মঙ্গলবার রাতে মার্চ উইন্ডোর সর্বশেষ প্রীতি ম্যাচে মিসরকে আতিথ্য দেয় স্পেন। পুরো ম্যাচে কেউ গোলের দেখা পায়নি। যদিও ৮৪ মিনিটে মিশরীয় মিডফিল্ডার হামদি ফাতহি লাল কার্ড দেখায় তারা ১০ জনের দলে পরিণত হয়। তবুও সেই সুবিধা কাজে লাগিয়ে ডেডলক ভাঙতে পারেনি লা ফুয়েন্তের দল। আর এই ম্যাচের প্রথমার্ধেই মুসলিম বিরোধী শোরগোল তুলতে শোনা যায় স্প্যানিশ সমর্থকদের।
একাধিকবার বিতর্কিত ওই ঘটনার পর খেলার বিরতিতে দর্শকদের সতর্ক করে জায়ান্ট স্ক্রিনে বার্তা দেয় এসপানিওল আরসিডিই স্টেডিয়াম কর্তৃপক্ষ। কিন্তু সেটিকে বুড়ো আঙুল দেখিয়ে শিস বাজানোর পর দ্বিতীয়ার্ধেও একই বার্তা দেওয়া হয়। à