দেশ নিয়ে গর্ববোধ করা কিংবা দেশ নিয়ে আশাবাদী হয়ে ওঠার প্রবণতা বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ক্রমে কমেই চলছে। এদের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণ ও চাকরির প্রয়োজনে বিদেশে যেতে চায় দেশের ৫৫ শতাংশ তরুণ। এমন পরিস্থিতিতেও বাংলাদেশি তরুণদের বড় একটা অংশ বিদেশে যেয়ে নিজেদের ক্যারিয়ার গড়ছেন, সেই সাথে অভাবনীয় সাফল্যের দেখাও পাচ্ছেন। বিদেশের মাটিতে বাংলাদেশি তরুণদের সাফল্য মূলত উচ্চশিক্ষা, প্রযুক্তি এবং বিভিন্ন পেশাদার ক্ষেত্রে অর্জিত সাফল্যের ওপর নির্ভর করে। এমন কয়েকজন সফল তরুণের গল্প সৌদি আরবের হজ-উমরা সেবায় মুখে মুখে ছড়িয়ে আছে। হজ ও উমরা যাত্রীদের সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘মক্কা গেটওয়ে ইন্টারন্যাশনাল কোম্পানি।’
হজ ও উমরা পবিত্র এক ইবাদত, স্বপ্নের সফর। এই আধ্যাত্মিক যাত্রাকে আরও আরামদায়ক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সৌদি আরবে দক্ষতার সঙ্গে গ্রাউন্ড সার্ভিস প্রদান করে চলেছে মক্কা গেটওয়ে ইন্টারন্যাশনাল। সব ধরনের মানুষের জন্য স্বপ্নের এই যাত্রাকে স্মরণীয় করে তোলাই কোম্পানির মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটির