গত এক বছরে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে জাদুবিদ্যা চর্চার অভিযোগে ৯৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সমাজের শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধে মন্ত্রণালয় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এসব কার্যকলাপ সমাজের মূল্যবোধ ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
একটি সুস্থ, কুসংস্কারমুক্ত ও ইসলামি সমাজ গঠনে জনগণের সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২৫ জন তাকহার, ১à§