সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

কম্বোডিয়ায় ধর্মীয় ও সামাজিক কাজে নেতৃত্বে ইমামরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কম্বোডিয়ার দ্বিতীয় জনবহুল প্রদেশ কান্দালের একটি সামাজিক অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন ইমাম আবেদ কাইয়ুম হুচা, ছবি: সংগৃহীত

কম্বোডিয়া বললেই রহস্যপূর্ণ বৌদ্ধ মঠের কথা মনে হয়, কিন্তু খুব কম মানুষেরই জানা রয়েছে যে কম্বোডিয়ায় ইসলামের পদচিহ্ন রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার প্রাতিষ্ঠানিক নাম ‘দ্য কিংডম অব কম্বোডিয়া।’

দেশটির উত্তর-পশ্চিমে রয়েছে থাইল্যান্ড, উত্তরে লাওস, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণ-পশ্চিমে রয়েছে থাই উপসাগর। নমপেন কম্বোডিয়ার সবচেয়ে জনবহুল শহর ও রাজধানী। দেশটির মোট আয়তন এক লাখ ৪১ হাজার ৩৫ বর্গকিলোমিটার।

২০২২ সালের পরিসংখ্যান অনুসারে মোট জনসংখ্যা এক কোটি ৬৭ লাখ ১৩ হাজার ১৫ জন। তাদের মধ্যে ৯৭ শতাংশ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, ২ শতাংশ মুসলমান। তবে স্থানীয় মুসলিম সূত্রগুলোর দাবি, মুসলমানদের প্রকৃত সংখ্যা ১৫ শতাংশের কাছাকাছি। মুসলিমরা দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী এবং তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।