সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি

চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আধুনিক ইসলামি অর্থনীতি ও ইসলামিক ফাইন্যান্সের অন্যতম প্রধান রূপকার, বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আর ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইসলামি অর্থনৈতিক চিন্তাধারা ও ন্যায়ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ গবেষণা ও লেখনী বিশ্বব্যাপী বিশেষভাবে সমাদৃত।

গত শনিবার (১৩ জুন) মক্কা নগরীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে ড. আনাস চাপরা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, পরদিন রবিবার ফজর নামাজের পর পবিত্র মসজিদুল হারামে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাঁকে মক্কার ঐতিহাসিক জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে দাফন করা হয়।

১৯৩৩ সালে অবিভক্ত ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণকারী ড. উমর চাপরা উচ্চশিক্ষার জন্য অর্থনীতির বিভিন্ন শাখায় অধ্যয়ন করেন। তিনি ১৯৫৬ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৬১ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উইসকনসিন ও কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকসের সিনিয়র অর্থনীতিবিদ, পাকিস্তান ডেভেলপমেন্ট রিভিউ-এর সহযোগী সম্পাদক এবং পাকিস্তান সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইসলামিক রিসার্চের রিডার হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইসলামী অর্থনীতি ও অর্থায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৯ সালে তিনি ইসলামী উন্নয়ন ব্যাংক পুরস্কার লাভ করেন। এছাড়া ইসলামিক ফাইন্যান্স বিষয়ে বিশেষ অবদানের জন্য ১৯৯০ সালে তিনি মর্যাদাপূর্ণ কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন।

ড. উমর চাপরা ছিলেন একজন প্রথিতযশা লেখক ও গবেষক। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ১৬টি এবং গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা শতাধিক। তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে— Towards a Just Monetary System (1985), Islam and Economic Development (1988), Islam and the Economic Challenge (1992), The Future of Economics: An Islamic Perspective (2000), Muslim Civilization: The Causes of Decline and the Need for Reform (2007) এবং Morality and Justice in Islamic Economics and Finance (2014)।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ