শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮


পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের অন্যতম শীর্ষ আলেম, বিশ্বব্যাপী খতমে নবুওয়ত আন্দোলনের অন্যতম নেতা এবং আলমি মজলিস তাহাফ্ফুজে খতমে নবুওয়তের নাজিমে আ'লা মাওলানা আজিজুর রহমান জালন্ধরী বুধবার (২৯ জুলাই) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি খ্যাতিমান আলেম ও মুজাহিদে মিল্লাত মরহুম মাওলানা মুহাম্মদ আলী জালন্ধরীর সন্তান ছিলেন। দীর্ঘদিন ধরে আকিদায়ে খতমে নবুওয়াতের সুরক্ষা, দীনের দাওয়াত এবং ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর ইন্তেকালকে ধর্মীয় ও জাতীয় অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করেছেন আলেমরা।

এদিকে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ তাকি উসমানি এবং মহাসচিব মাওলানা মুহাম্মদ হানিফ জালন্ধরী এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা বলেন, মাওলানা আজিজুর রহমান জালন্ধরী তাঁর পিতা মুজাহিদে মিল্লাত মাওলানা মুহাম্মদ আলী জালন্ধরীর পদাঙ্ক অনুসরণ করে আকিদায়ে খতমে নবুওয়াতের সুরক্ষা, দ্বীনি শিক্ষা, দাওয়াতি কার্যক্রম এবং জাতীয় বিভিন্ন বিষয়ে অসামান্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যু দ্বীনি অঙ্গন এবং খতমে নবুওয়াত আন্দোলনের জন্য এক বড় ক্ষতি।

নেতৃদ্বয় মরহুমের দ্বীনি, সাংগঠনিক ও দাওয়াতি সেবার ভূয়সী প্রশংসা করে বলেন, আল্লাহ তাআলা তাঁকে নিষ্ঠা, ইখলাস ও অবিচলতার সঙ্গে দ্বীনের খেদমত করার তাওফিক দিয়েছিলেন। তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে এবং সত্যপন্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে।

তারা মরহুমের পরিবারের সদস্য, আলমী মজলিস তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি মাওলানা আজিজুর রহমান জালন্ধরীকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন, তাঁর মর্যাদা সমুন্নত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল ও উত্তম প্রতিদান দান করেন।

একই সঙ্গে দেশ-বিদেশের আলেম-ওলামা, মাদরাসা-মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী এবং সর্বস্তরের মুসলমানদের প্রতি মরহুমের মাগফিরাত, মর্যাদা বৃদ্ধি ও ঈসালে সওয়াবের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: পাকিস্তান বেফাক ফেসবুক পেইজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ