বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দানের প্রার্থনা জানান।

শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, মাওলানা শফিকুর রহমান জীবনের প্রায় পুরোটা সময় ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত ছিলেন। ছাত্রজীবনে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেন এবং জেলা সভাপতির দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেন।

তিনি আরও বলেন, কর্মজীবনেও মাওলানা শফিকুর রহমান ইসলামী আন্দোলনের বিভিন্ন দায়িত্ব পালন করে সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইন্তেকালের আগ পর্যন্ত তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পীর সাহেব চরমোনাই মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ