সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে ধর্ম উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ এক শোকবার্তায় উপদেষ্টা প্রয়াত মহাথেরোর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রয়াত ড. জ্ঞানশ্রীর বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে ধর্ম উপদেষ্টা বলেন, তিনি সুদীর্ঘকাল মেধা, মনন, সৃজনশীলতা ও প্রজ্ঞার আলোয় বাংলাদেশি বৌদ্ধ সমাজকে উদ্ভাসিত করে গেছেন। তিনি বুদ্ধের বাণী প্রচারের পাশাপাশি সমাজ সংস্কার ও জনহিতকর কর্মকাণ্ডে নিবেদিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক কার্যক্রমের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম  মহানগরের একটি বেসরকারি হাসপাতালে  ড. জ্ঞানশ্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ