সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

মাওলানা আবুল হাসনাত জালালীর পিতার ইন্তেকালে খিলাফত মজলিসের শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব আব্দুল হালিম সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে দলটি।

এক শোকবার্তায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মরহুম একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সমাজসেবী ব্যক্তি ছিলেন। তিনি তাঁর সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর ইন্তেকালে দেশ একজন নীতিবান প্রবীণ নাগরিককে হারাল।

মাওলানা আবুল হাসনাত জালালীর পিতা আলহাজ্ব আব্দুল হালিম সাহেব বৃহস্পতিবার রাত ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট থানার গহড়া গ্রামে। 

তিনি এক স্ত্রী, চার কন্যা ও ছয় পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দলের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, বিশেষ করে মাওলানা আবুল হাসানাত জালালী সাহেবের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুমের জানাযার নামাজ আজ শুক্রবার (৯ মে) বাদ জুমা তাঁর নিজ গ্রাম গহড়ায় অনুষ্ঠিত হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ