রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন, মরহুম মনসুরুল হাসান রহ. ইসলামের প্রচার ও ইসলামী রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন। তিনি ফেরাকে বাতিলাসহ ইসলামবিরোধী শক্তির মোকাবেলায় অসামান্য অবদান রেখে গেছেন। তার ইন্তেকালে ইসলামী রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পুরণ হবার নয়।

চরমোনাই পীর তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সময় বেদনা জানিয়ে তার পরিবার পরিজন, ভক্ত-অনুরক্ত, রাজনৈতিক সহকর্মীদের সবর করার তাওফিক কামনা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ