নাটোরের সিংড়া উপজেলায় লাশ উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্য। এ সময় পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার রায় (কালিগঞ্জ ফাঁড়ি), এসআই নেজাম ইসলাম (সিংড়া থানা) ও কনস্টেবল আশরাফুল ইসলাম (কালিগঞ্জ ফাঁড়ি)।
আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে এবং বিপ্লব কুমার রায় ও নেজাম ইসলামকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে সিংড়া উপজেলার থেলকুড় গ্রামের সিয়াম আলী নামে এক যুবক সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে মারা যায়। পরিবারের লোকজন গোপনে লাশ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়। লাশ ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রম