কে.এম. সুহেল আহমদ, কাতার
কাতারের রাজধানী দোহায় মুনতাজা ডানা এক্সপ্রেসের বিপরীতে পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন ‘মুমতাজ কার ওয়াশ এন্ড পলিশ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গত ৩ মে (শনিবার) সন্ধ্যায়।
কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম ফিতা কেটে এ কার ওয়াশের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সদস্য সচিব ও প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সোলাইমান খান এবং কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্পন্সর নাজি আবদুল্লাহ আল তামিমী। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, প্রবাসী কমিউনিটির বর্ষীয়ান নেতা মো. আবু ছায়েদ, সিরাজুল ইসলাম মোল্লা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ কাতার চ্যাপ্টারের সভাপতি আরিফ উদ্দৌলা পাহলোয়ান, à¦