আবিদ আনাম
গাজায় চলছে যুদ্ধবিরতি। প্রাণ ফিরে পাচ্ছে গাজা। সোমবার পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ফিরেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি। প্রায় ১৫ মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা।
যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়ায় গাজায় ফিরতে শুরু করেছেন তারা।
গাজার জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ৪৭০ দিন পর নিজেদের বাড়িতে ফিরেছেন তারা।
সোমবার সকাল থেকেই নেৎজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি। অনেকেই
