কে.এম. সুহেল আহমদ, কাতার : প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশকে ব্র্যান্ডিং করার প্রত্যাশায় কাতারের রজাধানীর নাজমায় ক্রেজি সিগন্যাল এর পাশে বি-রিং রোডে ২ সেপ্টেম্বর( সোমবার) বাংলাদেশী মালিকানাধীন ফার্স্ট চয়েজ কার সার্ভিস কোম্পানির যাত্রা শুরু হয়।
তরুণ উদ্যোক্তা ফারুক আহমদ ও মোহাম্মদ আরশাদ হোসেনকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। উদ্যোক্তারা অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন।
হাফেজ মাওলানা নূরে আলমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়।