শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব

বাংলাদে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু করছে ওমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব রাষ্ট্র ওমান। দেশ‌টি ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করতে পারে।

স্থানীয় সময় বুধবার (২৯ মে ) টাইমস অব ওমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক জানান, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা খুলবে।

তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ১২ ক্যাটারির ভিসা খুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিশিয়াল ভিসা এবং বিশেষায়িত কর্মী ভিসা অন্তর্ভুক্ত।

গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত করে ওমান। অবশ্য ভিসা নিষেধাজ্ঞার পর মাস্কাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জা‌নিয়ে‌ছিল, ভিসা দান বন্ধের প্রক্রিয়া‌টি স্থায়ী নয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ