বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্বচ্ছতা, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন ও জবাবদিহিতা এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সৌদি সরকারের সাম্প্রতিক গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে ঢাকার সঙ্গে একযোগে কাজ করতে চায় রিয়াদ।
বুধবার (২৯ মে) সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান তার কার্যালয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্কশপে আলোচনায় এ কথা জানান।
সহকারী উপমন্ত্রী জানান, বর্তমানে সৌদিতে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ। তারা কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি শ্রম বাজারে তাদের চাহিদা বাড়ছে।