শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব

সেগি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ায় প্রবাসী তরুণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর সেগি ইউনিভার্সিটির চ্যাপ্টার কমিটি গঠন সম্পন্ন হলো।

আজ রোববার (১৪ এপ্রিল ২০২৪) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে তায়েবুল ইসলাম ফয়সাল ও সাধারণ সম্পাদক হিসেবে রাকিব গুলদারকে মনোনীত করা হয়।

এছাড়াও সহসভাপতি হিসেবে ইমতিয়াজ মাহমুদ, জুনাইদ জামান নিরব, অর্থ সম্পাদক হিসেবে আবু সুফিয়ান (ফাহিম) ও মেম্বারশিপ কো-অর্ডিনেটর হিসেবে ইশতিয়াক মাহমুদ ইশমামকে মনোনীত করা হয়। 

রবিবার বিকেল ৫টায় সেগি ইউনিভার্সিটির কতা দামানছসারা প্রধান ক্যাম্পাসে বিয়াম-এর ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম-এর প্রেসিডেন্ট, মাহসা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি বশির ইবনে জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকেএম ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মো: খাইরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে বশির ইবনে জাফর বলেন, ‘প্রবাসে পড়াশোনার পাশাপাশি এক্সট্রাকারিক্যুলার এক্টিভিটিসের অংশ হিসেবে আগামীর কর্মজীবনে পরিপক্ক ও যোগ্য ক্যান্ডিডেট হিসেবে গড়ে তুলতে বিয়াম সেগি ইউনিভার্সিটির চ্যাপ্টার কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে মালয়েশিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর চ্যাপ্টার কমিটিও শীঘ্রই সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি’। 

উল্লেখ্য, বিয়াম মালয়েশিয়ায় গত রমজানে মাহসা ইউনিভার্সিটির চ্যাপ্টার কমিটি ঘোষণার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার জনাব শামীম আহসান।  

সেগি ইউনিভার্সিটিতে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী রফিকুল ইসলাম,তামিম, অনিক, মাহমুদুল প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ