|| নাজমুল হুদা মজনু ||
রুমিদের ঘরে রোজ
হয় না যে রান্না
তাই তো শোনা যায়
শিশুদের কান্না।
সুমিদের ঘরে চলে
দিনরাত ফুর্তি
গরু খাসি মুরগিতে
পেট হয় পূর্তি।
রাজধানী ভরা কত
লাক্সারি বাড়ি
দাপিয়ে বেড়ায় তারা
শীতাতপ গাড়ি।
অভিজাত এলাকায়
নামীদামি হলে
বিয়েশাদী বার্থডেতে
নাচগান চলে।
সারা দিন খেটে যারা
দুস্থ অসহায়
ফেলে দেয়া বাসি পচা
তারাই খুঁটে খায়।
আইও/