রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

ইসলামের ইতিহাসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা, সম্মান ও ভালোবাসা মুসলিম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মহানবী (সা.)-এর প্রতি অবমাননাকর আচরণ কিংবা কটূক্তি মুসলিমদের হৃদয়ে গভীরভাবে আঘাত করে। এ বিষয়ে শরিয়তের সঠিক অবস্থান জানা এবং আবেগের পরিবর্তে কুরআন-সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে বিষয়টি বোঝা জরুরি।

এই প্রয়োজনকে সামনে রেখে তরুণ লেখক মুফতি মোস্তাক আহমাদ শফি রচনা করেছেন গবেষণামূলক গ্রন্থ ‘কুরআন সুন্নাহ ইজমা ও কিয়াসের আলোকে রাসূলের অবমাননাকারী শাতিমের বিধান‘।

গ্রন্থটি কেবল আবেগনির্ভর কোনো আলোচনা নয়; বরং শাতিমের বিধানকে ইসলামী শরিয়তের মৌলিক দলিলের আলোকে বিশ্লেষণের একটি প্রয়াস। এতে কুরআন ও সুন্নাহর দলিল, ফিকহি আলোচনা, ইজমা ও কিয়াসের আলোকে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ফলে পাঠক শাতিমের বিধান, এর শরয়ি ভিত্তি এবং এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে একটি সুসংবদ্ধ ধারণা লাভ করতে পারবেন।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রচারমাধ্যমে ধর্মীয় অনুভূতি, নবীপ্রেম ও শরিয়তের বিধান নিয়ে নানা ধরনের আলোচনা ও বিতর্ক দেখা যায়। এ অবস্থায় আবেগের পাশাপাশি নির্ভরযোগ্য জ্ঞান ও দলিলভিত্তিক আলোচনা অত্যন্ত প্রয়োজন। সেই প্রয়োজন পূরণে ‘শাতিমের বিধান’ পাঠকের জন্য একটি তথ্যবহুল গবেষণামূলক গ্রন্থ হিসেবে উপকারী হতে পারে।

বইয়ের তথ্য

বই: কুরআন সুন্নাহ ইজমা ও কিয়াসের আলোকে রাসূলের অবমাননাকারী শাতিমের বিধান

লেখক: মুফতি মোস্তাক আহমাদ শফি

প্রকাশক: প্রহর প্রকাশন

পৃষ্ঠা: ১৪৪

মুদ্রিত মূল্য: ৩০০ টাকা

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

বইটি বর্তমানে ইসলামি বইমেলার ১৪ নম্বর স্টল, আশরাফী বুক ডিপোতে পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাবাজার কওমি মার্কেটের তৃতীয় তলায় প্রহর প্রকাশন, দোকান নম্বর ৬, ৬৫/১ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০ ঠিকানা থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

সরাসরি সংগ্রহের পাশাপাশি কুরিয়ারেও বই নেওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে রকমারি ও ওয়াফি থেকেও বইটি সংগ্রহ করা যাবে। যোগাযোগ: ০১৯১৮-৭০৬০৩৫, ০১৭৪৮-২০১৫৩১

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ