শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নওগাঁর লেখক, নওগাঁর বই—এই প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্ক গেটে বইমেলার উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী।

মেলার আয়োজকরা জানান, বইমেলায় জেলার ৭০ জন লেখকের অন্তত ২০০টি বই স্থান পেয়েছে। এতে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুতোষ বই রয়েছে। সবকটি বইয়ের মূল্য ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে।

নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন বলেন, বইমেলার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্ম ও নওগাঁবাসীর কাছে নওগাঁর লেখকদের পরিচিতি তুলে ধরা এবং তাদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি তরুণ প্রজন্ম মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প-সাহিত্যের প্রতি উদ্বুদ্ধ হোক—এটাই আমাদের মূল লক্ষ্য।

সভাপতি ড. আইয়ুব আলী বলেন, বাংলা সাহিত্যের সূত্রপাত হয়েছিল নওগাঁর সোমপুর বিহার থেকে চর্যাপদের মাধ্যমে—এটি অনেকেরই অজানা।

বর্তমান সময়েও এ জেলার অনেক লেখকের বই বিশ্ববিদ্যালয়ে সহায়ক গ্রন্থ হিসেবে পড়ানো হয়। নওগাঁয় শতাধিক কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক রয়েছেন। আমাদের উদ্দেশ্য তাদের দেশব্যাপী পরিচিত করা।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। প্রধান অতিথির বক্তব্য দেন- নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নওশাদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, আবৃত্তি পরিষদের সভাপতি বাচিক শিল্পী কায়েস উদ্দীন, কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ, সাংস্কৃতিক ঐক্যের সভাপতি কথাসাহিত্যিক মনোয়ার লিটন, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান, অধ্যক্ষ আরিফুর রহমান প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন গল্পকার হারিব রতন, কবি রোকেয়া শাকিলা, রবিউল মাহমুদ, রিমন মোরশেদ, আসলাম হোসেন, গুলজার রহমান, সোহাগ হোসেনসহ অন্যান্যরা।

দিনব্যাপী এ বইমেলা নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে আগত লেখক-সাহিত্যিকদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। মেলা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ