বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৫ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭


ডা. মিজানুর রহমান ভৈরবীর সাধারণ জ্ঞানের বই বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাজারে এসেছে— শিশু-কিশোরদের জন্য রচিত ডা. মাওলানা মিজানুর রহমান ভৈরবীর সাধারণ জ্ঞানের নতুন বই। স্কুল, কিন্ডারগার্টেন ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য প্রশ্ন-উত্তর আকারে রচিত ছোটদের সাধারণ জ্ঞান বই। এই বইয়ের মাধ্যমে আপনার আদরের সন্তান ছোট থেকেই শিখবে নিজের ধর্মীয় পরিচয়, মানুষের সঙ্গে আচার-ব্যবহারের আদব। সেই সঙ্গে জানতে পারবে ফুল-পাখিদের পরিচয়সহ দেশের গৌরবগাঁথা ইতিহাস ও অবদানের কথা।

হেমায়েতে ইসলাম পরিষদ বাংলাদেশের আয়োজনে প্রকাশিত এই বই ইতোমধ্যে একাধিক আঞ্চলিক বোর্ড, মাদরাসা ও মহিলা মাদরাসার পাঠ্য সিলেবাসে জায়গা পেয়েছে।

সাধারণ জ্ঞানের এই দুটি বইয়ে স্থান পেয়েছে দেশপ্রেম— ইসলাম বিশ্বাস ও চেতনার কথা। এ বিষয়ে গ্রন্থের রচয়িতা ডা. মাওলানা মিজানুর রহমান বলেন, আমি ৩১তম বিসিএস পরীক্ষাকালে সাধারণ জ্ঞান বিষয়ক অনেক কিছু পড়েছি। পরে মনে হয়েছে এখানে বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিস রয়েছে। যা সময় অপচয় ছাড়া কিছুই নয়। পরবর্তীতে আমাদের শিশুদের জন্য অতি প্রয়োজনীয় বিষয় নিয়ে সাধারণ জ্ঞান বই লেখার চিন্তা আসে। এরই ধারাবাহিকতায় হেমায়েতে ইসলাম পরিষদ থেকে আমরা সাধারণ জ্ঞান ১-২ প্রকাশ করি আলহামদুলিল্লাহ। এটা প্রকাশের পর যারাই দেখেছেন—সকলে বলেছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ও অত্যন্ত চমৎকার কাজ হয়েছে। পাশাপাশি তারা নিজেদের প্রতিষ্ঠানে সিলেবাসভুক্ত করেছেন।

তিনি বলেন, আপনাদের কাছে আমার বিশেষ আবেদন, মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকটা সন্তান যেন দেশ প্রেমিক, ইসলাম প্রিয় আদর্শ সন্তান হয় সে চেতনা সম্বলিত বই এটি। যা তাদের ভালো কাজ ও উত্তম চরিত্রের প্রতি উদ্বুদ্ধ করে। আমি মনে করি, আমাদের প্রত্যেক সন্তানকে এই বইটি পড়ানো উচিত।

বই দুটিতে মজবুত হাতের সম্পাদনা, উন্নত ছাপা, রুচি ও আভিজাত্যের ছাপ চোখে পড়ার মতো। আপনার সন্তানের হাতে আজই তুলে দিন মাওলানা মিজানুর রহমান রচিত সাধারণ জ্ঞানের এই বই।

বইটি মর্যাদার সাথে পাঠভুক্ত হয়েছে রাজধানী ঢাকার রামপুরার ফাতেমাতুযযাহরা মহিলা মাদরাসায়। মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মাহমুদ জাকির বলেন, হেমায়েত ইসলাম পরিষদ বাংলাদেশ থেকে প্রকাশিত ডা. মাওলানা মিজানুর রহমান ভৈরবী রচিত সাধারণ জ্ঞান ১-২ খুবই চমৎকার ও তথ্যবহুল। আমাদের মাদরাসায় ৮০০ ছাত্রী লেখাপড়া করে। তাদেরকে আমরা সাধারণ জ্ঞান শিক্ষা দিতে অন্যান্য বই পড়াতাম। তাতে অপর্যাপ্ত তথ্য ও বিভিন্ন ভুল পরিলক্ষিত হয়। একজন মুসলিম হিসেবে ছোট থেকে তার যে আকিদা বিশ্বাস নিয়ে বেড়ে ওঠা উচিত, পাশাপাশি দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক যে বিষয়গুলো তার জানা উচিত তা পর্যাপ্ত থাকে না।

তিনি বলেন, পরে এই বইগুলো আমরা হাতে পেয়ে আমরা আশ্বস্ত হলাম—একজন মুসলিমের সন্তান হিসেবে সে যে আকিদা-বিশ্বাস নিয়ে বড় হবে। সেই সঙ্গে তার দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যা জানা থাকা দরকার— তা সমসাময়িক আঙ্গিকে স্বল্প পরিসরে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। আমি আমার প্রতিষ্ঠানে এটা সিলেবাসভুক্ত করেছি। এছাড়া জামিয়া কাসেম নানুতবীসহ আরো অনেক মাদরাসায় এটা সিলেবাসভুক্ত করা হয়েছে।

মুফতি মাহমুদ জাকির বলেন, আলহামদুলিল্লাহ, এই বই দেখে সবারই মন্তব্য—  এটা আমাদের শিশুদের জন্য অতুলনীয় একটা গ্রন্থ। সুতরাং আমি আহ্বান করবো, মাদরাসা-স্কুল-কিন্ডারগার্ডেনসহ প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্বশীল এই বই দুটোকে অন্য বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবেন। এবং আপনার প্রতিষ্ঠানের বাচ্চাদের সাধারণ জ্ঞানের জন্য এটাকে সিলেবাসভুক্ত করবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান উপকৃত হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ