মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

বিকেলে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকাল ৫টায় (বাদ আসর) বইমেলার উদ্বোধন করবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

বইমেলাটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে বসবে। চলবে ১২ অক্টোবর  পর্যন্ত।

মেলার আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

মেলায় দেড় শতাধিক স্টল রয়েছে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তানের কমপক্ষে পাঁচটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করছে।

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে।

এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। থাকবে শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্য কেন্দ্রসহ মহিলাদের জন্য বসার আলাদা ব্যবস্থা।

মাসব্যাপী বইমেলা উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের স্টলে এবং বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে প্রকাশিত সব বইয়ে থাকবে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ